বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানে থাকলে ইফতার ও সেহরি করবেন যেভাবে

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৪ মোট ভিউ

রমজান সওয়াব অর্জনের ভরা বসন্ত। ইসলামের অন্যতম বিধান রোজা এ মাসে পালিত হয়। ধনী-গরিব সবার জন্যই এ বিধান। রোজা শুধু নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মতের উপরই ফরজ নয়; বরং এটি সূচনা হয় অনেক পূর্ব থেকেই, পূর্ববর্তী উম্মতের ওপরও ফরজ করা হয়েছিল।

 একজন জানতে চেয়েছেন, বিমানে থাকলে ইফতার ও সেহরি করার পদ্ধতি কী?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, পশ্চিমদিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি সময় বেড়ে যায়, তাহলে সুবহে সাদিক থেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে র্সূযাস্ত হলে; র্সূযাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করবে। আর ২৪ ঘণ্টার মধ্যেও র্সূযাস্ত না ঘটলে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নিবে। (আহসানুল ফতোয়া ৪/৭১
 পূর্বদিকে প্লেনে সফর করলে যখনই র্সূযাস্ত হবে তখনই ইফতার করে নিবে। কারণ রোজার শেষ সময় র্সূযাস্ত পর্যন্ত। (আহকামে জন্দিগেী ২৪৮)

আরও পড়ুন: খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা

 
রমজানে রোজাদারকে ইফতার করানো হলো, মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এ ছাড়াও রয়েছে অনেক ফজিলত। অন্য রোজাদারকে ইফতার করানো নেকি বৃদ্ধির আমল ও পাপ মোচনের আমল হিসেবে ঘোষণা করেছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে,
 
হজরত যায়েদ ইবনে জুহানি রা. বর্ণনা করেছেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
 যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি ৮০৭)

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital