বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাতারে সব ধরনের ফুটবল স্থগিত, শঙ্কায় আর্জেন্টিনা-স্পেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৭ মোট ভিউ
Oplus_16908288

ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার জেরে রোববার (১ মার্চ) সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)

 

কিউএফএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে স্থগিতাদেশের ঘোষণা দিলেও হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করেনি। তারা জানায়, ‘প্রতিযোগিতা পুনরায় শুরুর নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে।’

 

 

এদিকে ইরানে হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের খবর পাওয়া গেছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার শনিবার তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

 

 

শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ পরিস্থিতিতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

এই প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির।

 

 

স্পেনের ক্রীড়া দৈনিক ডায়ারিও এএস জানিয়েছে, ম্যাচটির ভবিষ্যৎ এখন ‘অনিশ্চিত।’ তবে রোববার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।

 

 

এর আগে রোববার এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মধ্যপ্রাচ্যে নির্ধারিত মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ম্যাচগুলো স্থগিতের ঘোষণা করে। সংস্থাটি জানায়, এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

 

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital