সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

পাকিস্তানে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১৭

তানিয়া শবনম, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩০ মোট ভিউ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। করাচি পুলিশ সার্জনের কার্যালয় জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উত্তরাঞ্চলীয় শহর গিলগিটেও পরিস্থিতি সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেখানে অন্তত ৭ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। উদ্ধারকারী কর্মকর্তা জহির শাহ টেলিফোনে এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানী ইসলামাবাদে কয়েক হাজার মানুষ খামেনির ছবি হাতে বিক্ষোভে অংশ নেন। মার্কিন দূতাবাসের আশপাশে ভিড় জমলে তা ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্কারদুতে বিক্ষুব্ধ জনতা জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। লাহোরেও বড় ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাকিস্তানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর সরকারও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এদিকে কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন খামেনিকে ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া এক বার্তায় খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্র বা সরকারপ্রধানদের লক্ষ্যবস্তু না করার যে আন্তর্জাতিক রীতি রয়েছে, এ ঘটনা তা লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি জানান, শোকের এই সময়ে পাকিস্তান ইরানের জনগণের পাশে রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital