বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ মোট ভিউ
কৃষকদের দশ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন আনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, তা সুদসহ মওকুফ করা হবে। আমরা কথা রেখেছি, গত সপ্তাহে তা মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও দেবে সরকার।

তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এর আগে, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital