সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১০ মোট ভিউ

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকে দেয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য  জানান তিনি।

 
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ভাবে অনেক দূর এগিয়ে যাবে।
 
পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।
 
শেখ হাসিনাকে ফেরানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।

গেল মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সে সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।

শেয়ার করুন

One thought on "বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital