শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জুলাই মাস থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫০ মোট ভিউ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম মাসে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে তিনি একথা জানান।


এসময় তিনি বলেন, দেশি পণ্য কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে পাইলট প্রকল্পের মাধ্যমে। ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে।

মাহদী আমিন আরও জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে কমপক্ষে এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়া লক্ষ্যে
তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।

আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে  সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌছে দেয়ার এই কর্মসূচি নেয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital