জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ শ্বাসরুদ্ধকর ফাইনালে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ।
রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শন বিভাগ মাত্র ৪ রানের ব্যবধানে জয় তুলে নেয়।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অর্থনীতি বিভাগ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে দর্শন বিভাগ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অর্থনীতি বিভাগ ১৯.৪ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে গেলে শিরোপা নিশ্চিত হয় দর্শন বিভাগের।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২টি উইকেট ও ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন সাহানুর রহমান সাঞ্জু। টুর্নামেন্টের ‘ভ্যালুয়েবল প্লেয়ার’ হন ভূগোল ও পরিবেশ বিভাগের কাইফ (৫২তম ব্যাচ) এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন সরকার ও রাজনীতি বিভাগের হুমায়ূন কবির জয় (৪৮তম ব্যাচ)।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন
আরও পড়ুন : জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে বছরব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
One thought on "জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে নাটকীয় জয়, দর্শন বিভাগের শিরোপা"
Comments are closed.