সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

উপাচার্যের হাত ধরে নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৮ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৬-২০৩০ মেয়াদে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (৬-ই মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সরকার বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ৪ হাজার ৫০০টি বৃক্ষ রোপণ করা হবে।”

 

আরও পড়ুন :সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে

 

 

তিনি আরও বলেন, “এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গাছ লাগানো হলেও এবার পরিকল্পিতভাবে ক্যাম্পাসের ফাঁকা জায়গাগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের বর্ষা মৌসুমে এক হাজার গাছ রোপণ করা হবে। এছাড়া ২০২৭ সালে দুই হাজার এবং ২০২৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর পাঁচশত করে মোট ৪ হাজার ৫০০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, পরিবহণ প্রশাসকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন

One thought on "উপাচার্যের হাত ধরে নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital