বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-

গৌরাঙ্গ বিশ্বাস ,বিশেষ প্রতিনিধ
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩১ মোট ভিউ

​মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শুক্রবার বিকাল শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দান (শফিমিয়া বাজার সংলগ্ন) থেকে এই বিশাল র‍্যালিটি শুরু হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি এস এম আব্দুস সুবাহানের সভাপতিত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগানে মুখরিত র‍্যালিটি জামালপুর গেট ফৌজদারি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

​র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব এবং আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী জননেতা সোহেল রানা খান। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন : উপাচার্যের হাত ধরে নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন : সিনিয়র সহ-সভাপতি, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হাবিবুর রহমান রতন। বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ছাত্রদল মোঃ শফিকুল ইসলাম শফিক। সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ ইকরামুল হোসেন মালিক, জেলা ট্রাক,ট্র্যাক,লরি মালিক সমিতির সহ সভাপতি প্রতি মো: শামিম হোসেন মঙ্গল,জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে এস এম আব্দুস সুবাহান বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে শ্রমিক দল সবসময় রাজপথে ছিল এবং থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “মে দিবসের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” ​র‍্যালিতে জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

One thought on "জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital