বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিজিডি’র চাল ও অর্থ আত্মসাতের অভিযোগে সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

 

 

 

 

ভিজিডি (VGD) কর্মসূচির চাল ও উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগে সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

 

স্থানীয় সরকার বিভাগের ২১ মে ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রায় সাত হাজার কেজি চাল প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে অন্যত্র বিক্রি করা হয়। পাশাপাশি উপকারভোগীদের জমাকৃত সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

 

নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ সোহরাব হোসেন একই সঙ্গে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

 

 

আরও পড়ুন : মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

 

স্থানীয় সরকার বিভাগ মনে করে, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্বে বহাল রাখা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital