শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

 

 

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষি মার্কেট সংলগ্ন জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত একটি ১০ তলা ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এরই মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাকি ইউনিটগুলোও ঘটনাস্থলের পথে রয়েছে।

 

 

আরও পড়ুন : নাটোরে কাজী নজরুল ইসলাম-এঁর ১২৭ তম জন্মবার্ষিকী পালন

 

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, “রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।”

 

ঘটনার পর আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital