সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

‘একটি গাছ, একটি প্রাণ’— পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫ মোট ভিউ

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের পাশে জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।”

 

আরো পড়ুন:মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাকিল আর রউফ, উপ-সহকারী প্রকৌশলী বিকাশ রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital