তেহরানকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে না এবং ওয়াশিংটনও তাদের প্রতি আর কোনো ধৈর্য দেখাবে না। ইরান যদি হামলা অব্যাহত রাখে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতিমধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানের কঠোর সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করে লেখেন, এটি খুবই সম্ভব যে তারা কখনোই শিক্ষা নেবে না! এমন একসময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর যুক্তি দেখানো বা ধৈর্য ধরা সম্ভব হবে না। আমরা সামরিকভাবে সেই কাজটিই সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলতার সাথে শুরু করেছিলাম।
আরও পড়ুন:
বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
এর পাশাপাশি তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে তবে শেষ পর্যন্ত ইরানের ‘অস্তিত্বই আর অবশিষ্ট থাকবে না’।
ট্রাম্পের এই নতুন ও নজিরবিহীন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ওয়াশিংটন-তেহরান সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন এক নতুন ও বিপজ্জনক মোড় নিল। এদিকে, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) ও পরবর্তী ধাপের আলোচনার ভবিষ্যতও মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
One thought on "ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি"
Comments are closed.