রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আর্জেন্টিনাকে অভিনন্দন জানা‌লো ঢাকার সুইস দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জ‌য়ে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস। রবিবার (১২ জুলাই) সকালে একটি পাবলিক ভিউয়িং অনুষ্ঠানে সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা হাজারো বাংলাদেশি ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে খেলা উপভোগ করেন।

ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় এবং সেমিফাইনালে উত্তরণে অভিনন্দন জানিয়ে দূতাবাস বলেছে, প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকলেও ফুটবল মানুষের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করে।

 

আরও পড়ুন:

২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা

 

 

দূতাবাসের এক বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমের ভূয়সী প্রশংসা করে বলা হয়, বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা আর্জেন্টিনার জনসংখ্যার চেয়েও বেশি। এ বাস্তবতা বিশ্ব ফুটবলে বাংলাদেশের আবেগ ও সম্পৃক্ততার একটি অনন্য দৃষ্টান্ত।

একই সঙ্গে এ দিনের আয়োজন আবারও প্রমাণ করেছে যে ফুটবল ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করতে সক্ষম।

অনুষ্ঠানটির আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে সুইস দূতাবাস বলেছে, এমন উদ্যোগ বাংলাদেশ ও বিদেশি কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে জনসম্পৃক্ততা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

শেয়ার করুন

One thought on "আর্জেন্টিনাকে অভিনন্দন জানা‌লো ঢাকার সুইস দূতাবাস"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital