শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮ মোট ভিউ

কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে এবারের বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে থাকা চার পরাশক্তি এখন মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ডালাসের মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

 

আরও পড়ুন:

আর্জেন্টিনাকে অভিনন্দন জানা‌লো ঢাকার সুইস দূতাবাস

 

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলের লক্ষ্য থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ইংল্যান্ড আট বছর পর আবারও শেষ চারের মঞ্চে ফিরেছে; তাদের সর্বশেষ সেমিফাইনাল ছিল ২০১৮ বিশ্বকাপে। অন্যদিকে ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে যাচ্ছে স্পেন।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৫ জুলাই

ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশের রাত ১টা
ভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৬ জুলাই

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
সময়: বাংলাদেশের রাত ১টা
ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

শেয়ার করুন

One thought on "সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital