বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

ভাষণে কী বলবেন ট্রাম্প, আগেভাগেই বাজি ধরে কোটিপতি হোয়াইট হাউস কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৪ মোট ভিউ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমক্ষে দেওয়া বিভিন্ন ভাষণের অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে প্রায় ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) হাতিয়ে নেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের এক টেলিপ্রম্পটার অপারেটরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্ত কর্মীর নাম গ্যাব্রিয়েল পেরেজ, যিনি ২০১৬ সাল থেকে হোয়াইট হাউসে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প তার গুরুত্বপূর্ণ ভাষণগুলোতে (যেমন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বক্তব্য) কোন কোন সুনির্দিষ্ট শব্দ বা স্লোগান ব্যবহার করবেন, তা আগে থেকেই জেনে তিনি বাজি ধরতেন।

এই অনৈতিক বাণিজ্যটি করা হতো ‘কালশি’ নামের একটি রিয়েল-ওয়ার্ল্ড প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে, যেখানে ব্যবহারকারীরা বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা বা রাজনৈতিক গতিবিধির ওপর বাজি ধরে থাকেন।

 

আরও পড়ুন:

তামিলনাড়ুতে বিজয় সরকারকে উৎখাতের ষড়যন্ত্র

 

কালশি কর্তৃপক্ষ জানিয়েছে, গত মার্চ মাসে তাদের বিশ্লেষকদের নজরে কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহারের ওপর অস্বাভাবিক ও সন্দেহজনক বাজির বিষয়টি ধরা পড়ে। সাধারণত বিশ্বনেতা কিংবা ফেডারেল রিজার্ভের প্রধানদের মুখের কথা বিশ্ব অর্থনীতি, তেলের বাজার ও শেয়ারবাজারে বিলিয়ন ডলারের হেরফের ঘটাতে পারে। অ্যাকাউন্ট ডেটা বিশ্লেষণ করে কালশি জানতে পারে যে, এই বিপুল অঙ্কের বাজি ধরা ব্যক্তিটি স্বয়ং হোয়াইট হাউসের ভেতরে বসে টেলিপ্রম্পটার পরিচালনা করেন। তবে ভাগ্য সহায় হয়নি পেরেজের; তিনি এই অবৈধ মুনাফা তুলে নেওয়ার আগেই কালশি তার অ্যাকাউন্টটি ফ্রিজ বা অবরুদ্ধ করে দেয় এবং অ্যাকাউন্টে থাকা ৯০ হাজার ডলারেরও বেশি অর্থ আটকে রাখা হয়।

কালশির এনফোর্সমেন্ট প্রধান রবার্ট ডেনল্ট জানিয়েছেন, তারা এই জালিয়াতি ধরে সমস্ত তথ্য-প্রমাণ নিয়ন্ত্রক সংস্থা ‘কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন’ (সিএফটিসি)-এর কাছে হস্তান্তর করেছেন।

এই ঘটনার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই টেলিপ্রম্পটার অপারেটরের কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। অভিযুক্ত গ্যাব্রিয়েল পেরেজকে ইতিমধ্যেই বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি আর কখনোই হোয়াইট হাউসে কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পেরেজ বর্তমানে তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা এই ঘটনায় কোনো ফৌজদারি মামলা দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

One thought on "ভাষণে কী বলবেন ট্রাম্প, আগেভাগেই বাজি ধরে কোটিপতি হোয়াইট হাউস কর্মী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital