বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৪ মোট ভিউ
মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের

ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর ডানপন্থী মার্কিন টেলিভিশন চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে (ওএএন) বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করে থাকতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ওএএন টিভি চ্যানেলে যে দাবি করা হচ্ছে, তা ভুয়া ও মিথ্যা। আমরা এই ধরনের ভিত্তিহীন ও মনগড়া মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করছি।’

শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজের ওপর মার্কিন সাবমেরিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটি ভারতের আয়োজিত সামরিক মহড়া শেষে শ্রীলঙ্কা ত্যাগ করছিল বলে জানা গেছে।

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, অভিযান শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরান সরকারের মালিকানাধীন ২০টিরও বেশি জাহাজে আঘাত হেনেছে অথবা সেগুলো ডুবিয়ে দিয়েছে।

এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

One thought on "মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital