শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

রোহিঙ্গাদের জন্য ২৬ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ মোট ভিউ

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাপান সরকার এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ২৬ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী আশ্রয় নির্মাণ সামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহ করা হবে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন স্বাক্ষরিত চুক্তিতে অংশ নেন। জাপানের সহায়তা রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রগুলোতে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা খবে।

ইউএনএইচসিআর জানিয়েছে, কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে ১১ লাখ ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। প্রায় ৩ হাজার ৩০০ পরিবারের জন্য মেরামতের উপকরণ সরবরাহ করা হবে এবং ৩০০ জন রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য পোস্টের মাধ্যমে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে এবং ১৬২ জন শরণার্থী কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে সম্পৃক্ত হবেন।

ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে প্রবেশের আগে জাপানের ধারাবাহিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক সহায়তা সংকুচিত হওয়ার কারণে জীবনরক্ষাকারী কর্মসূচিতে হুমকি দেখা দিচ্ছে। বাংলাদেশের উদার জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বে শরণার্থীদের মর্যাদা ও কল্যাণ রক্ষা করতে হবে।

রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গাদের জরুরি সহায়তার জন্য জাপানের এই অতিরিক্ত তহবিল সত্যিই গুরুত্বপূর্ণ। ইউএনএইচসিআরের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনবে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।

চুক্তির আওতায় ৩২ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহ করা হবে। এই চুলা ব্যবহার করে জ্বালানি কাঠের ঝুঁকি কমবে, নারীরা নিরাপদে রান্না করতে পারবেন এবং শিশুরা বেশি সময় শ্রেণিকক্ষে ব্যয় করতে পারবে। এলপিজি চুলা পরিবেশগত ক্ষতি কমাতে সহায়ক হবে এবং স্থানীয় বনভূমি সংরক্ষণে অবদান রাখবে।

২০১৭ সাল থেকে জাপান রোহিঙ্গা সংকটে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। বৈশ্বিক মানবিক সহায়তা সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে জাপানের ধারাবাহিক ও দৃঢ় সহায়তা রোহিঙ্গাদের জন্য এক গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital