বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

প্রথমবার হোয়াইট হাউজে মেসি, উপহার দিলেন ট্রাম্পকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৫ মোট ভিউ
গত মৌসুমে এমএলএস শিরোপা জেতে ইন্টার মায়ামি। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্লাবটির প্রাণভ্রমরা লিওনেল মেসি ও পুরো দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিশেষ এক উপহার নিয়ে হোয়াইট হাউজে এসেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। নিজের স্বাক্ষর করা ইন্টার মায়ামির আইকনিক গোলাপি রঙের একটি ফুটবল প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি। এ ছাড়াও ক্লাবটির কোচ জাভিয়ার মাসচেরানো এবং জর্জে মাসের পক্ষ থেকে ট্রাম্পকে একটি স্মারক জার্সি ও ঘড়ি প্রদান করা হয়।

উপহার পেয়ে মেসি ও তার দল মায়ামির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমেরিকার ইতিহাসে আমিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে লিওনেল মেসিকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি। আমরা আজ প্রকৃত সেরাদের সম্মান দিচ্ছি।’

প্রেসিডেন্টের বক্তব্যে উঠে আসে তার ছেলের ফুটবলপ্রীতির কথা। ট্রাম্প রসিকতা করে বলেন, ‘আমার ছেলে আগেই জানত মেসি আজ এখানে আসছে। সে আপনার বিশাল ভক্ত এবং আপনাকে একজন অসাধারণ মানুষ হিসেবে শ্রদ্ধা করে। কিছুক্ষণ আগেই আপনাদের মধ্যে কথা হয়েছে বলে আমি জানি।’

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর এটাই হোয়াইট হাউজে মেসির প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে গত নভেম্বরে আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো হোয়াইট হাউজে একটি বিশেষ নৈশভোজে অংশ নিয়েছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital