বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ জুলাই সনদ উপেক্ষা করলে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. রইছ উদ্‌দীন

যুদ্ধের কারণে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৬ মোট ভিউ
ইতালির মিলানো কর্টিনায় হবে আজ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ শীতকালীন প্যারালিম্পিক। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক এই আসরের ১৪তম আসর থেকে সরে দাঁড়িয়েছে ইরান। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের একমাত্র প্যারা অ্যাথলেট আবুলফজল খাতিবি মিয়ানাই নিরাপদে ইতালিতে যেতে না পারায় ইরান আর ২০২৬ শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না।

সিএনএনের খবরে বলা হয়েছে, দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফজল খাতিবি মিয়ানাই দুটি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল—মঙ্গলবার পুরুষদের স্প্রিন্ট ক্লাসিক এবং বুধবার ১০ কিলোমিটার ইন্টারভাল স্টার্ট ক্লাসিক স্ট্যান্ডিং রেস।

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে সবশেষ যা জানা গেল
৪ ঘণ্টা আগে
তার নাম প্রত্যাহারের ফলে উদ্বোধনী অনুষ্ঠানের অ্যাথলেট প্যারেড থেকে ইরানের পতাকা সরিয়ে দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার ইতালির ভেরোনা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে ৫৬ দেশের ৬১২ জন অ্যাথলেট অংশগ্রহণ করবে।

আইপিসির সভাপতি অ্যান্ড্রু পারসন্স বলেন, ‘বিশ্ব ক্রীড়া জগতের জন্য এবং বিশেষ করে আবুলফজলের জন্য এটি খুবই হতাশাজনক যে তিনি নিরাপদে ভ্রমণ করতে না পারায় মিলানো কর্টিনায় তার তৃতীয় শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘শনিবার থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে আইপিসি এবং টুর্নামেন্টের আয়োজক কমিটি, ইরানের প্যারালিম্পিক কমিটি ও জাতীয় স্কাই ফেডারেশনের সঙ্গে মিলে ইরান দলের নিরাপদ যাত্রার বিকল্প পথ খুঁজতে অনেক চেষ্টা করেছে। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলতে থাকায় মানুষের জীবনের ঝুঁকি খুব বেশি।’

তিনি জানান, ইরানের অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ইরানের প্যারালিম্পিক কমিটি ও জাতীয় স্কাই ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ইরানের প্যারালিম্পিক কমিটি জানায় যে, মিলানো-কোর্তিনা ২০২৬-এ যাওয়ার জন্য নিরাপদ যাত্রা সম্ভব নয়, তাই তারা গেমসে অংশ নিতে পারবে না।

পারসন্স আরও বলেন, ‘বহু বছরের প্রশিক্ষণ ও পরিশ্রমের পর নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে প্যারালিম্পিক শীতকালীন গেমসে অংশ নিতে না পারা একজন অ্যাথলেটের জন্য হৃদয়বিদারক। এই কঠিন সময়ে আবুলফজলের প্রতি আমাদের সমবেদনা রইল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital