বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবিস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ 

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭০ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মু. ফজলে রাব্বীকে সভাপতি এবং ইব্রাহিম খলিলুল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

গত বুধবার (৪ মার্চ) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। গঠিত এই কমিটির মেয়াদ আগামী ৪ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ হাসান প্রিন্স, মাহমুদুল ইসলাম, মেরাজ হোসেন সাগর এবং রাসেল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া হায়াত জনি ও মোঃ মিরান ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কাজী আহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মেনহারুল ইসলাম মেদুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কমিটির অন্যান্য পদের মধ্যে প্রচার সম্পাদক হিসেবে দীপংকর রায়, দপ্তর সম্পাদক পদে মোঃ লুৎফর রহমান (১৮), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে সানজিদ হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ বিপ্লব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আর্নিকা আরাফাত আঁখি এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আবিদ হাসানকে মনোনীত করা হয়েছে।

 

তবে নতুন এই কমিটি পরিচালনার ক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, এই কমিটির গৃহীত যেকোনো সিদ্ধান্ত অবশ্যই সংগঠনটির ‘সুপার-ফাইভ’-এর সকল সদস্যের সম্মতিক্রমে হতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital