শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

হাদির খুনির সাথে ডাকসু নেত্রী জুমা,যা জানাল দ্য ডিসেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৪ মোট ভিউ

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমার ছবি জড়িয়ে ফটোকার্ড প্রকাশ করেছে দিগন্ত টিভি নামে একটি পেইজ।

 

 

সোমবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডিসেন্ট।প্রচারিত ফটোকার্ডে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ এবং ফাতেমা তাসনিম জুমা পাশাপাশি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন। ক্যাপশনে লেখা রয়েছে, ‘হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার ছবি ভাইরাল।’

 

 

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি এআই নির্মিত।ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত ফয়সাল করিম মাসুদ এবং হত্যা মামলার আরেক আসামি আলমগীর হোসেনের একই ধরনের একটি ছবি পাওয়া যায়। তবে, দিগন্ত টিভি নামে ফেসবুক পেজটি দিগন্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পরদিন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেওয়া হয়।

 

 

ওই ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলমগীর হোসেনের ছবির স্থলে জুমার ছবি যুক্ত করা হয়েছে। তবে মাসুদ ও আলমগীর দাবিতে প্রচারিত ছবিটি আসল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

এ ছাড়া এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন জুমাকে যুক্ত করে ছড়ানো ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করেছে।

 

 

এ বিষয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘ছবিটি এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে। আওয়ামী লীগপন্থি কিছু অ্যাকাউন্ট এ ধরনের আরও অপতথ্য ছড়াচ্ছে। আমার ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করার ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital