সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে সোনারগাঁ থানাধীন দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

আরও পড়ুন :জাককানইবি’তে রিসার্চ সোসাইটির আয়োজনে তরুণ গবেষকদের বরণ

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন

One thought on "সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital