শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জাহাঙ্গীরনগরে আসছে পূর্ণাঙ্গ অটোমেশন: শিক্ষার্থীদের ভোগান্তি কমার আশাবাদ

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে যুক্ত হচ্ছে আধুনিক অটোমেশন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, রেজিস্ট্রার অফিসসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো ধাপে ধাপে এই অটোমেশনের আওতায় আনা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫৫তম ব্যাচ থেকে শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি পূর্ববর্তী ও চলমান ব্যাচের শিক্ষার্থীরাও পরীক্ষার ফর্ম পূরণ, প্রবেশপত্র সংগ্রহ, সার্টিফিকেট ও মার্কশিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা অনলাইনের মাধ্যমে সহজেই গ্রহণ করতে পারবেন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আর হল থেকে বিভাগ, রেজিস্ট্রার অফিস, ব্যাংক কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ঘুরে ঘুরে কাজ সম্পন্ন করতে হবে না। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

 

 

আরও পড়ুন:আইইবি কর্মশালায় টেকসই বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় ডুয়েট উপাচার্যের সুপারিশ

 

 

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এসেছে বলে জানা গেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অটোমেশন কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামীকাল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক, ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম লিখন বলেন, শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

One thought on "জাহাঙ্গীরনগরে আসছে পূর্ণাঙ্গ অটোমেশন: শিক্ষার্থীদের ভোগান্তি কমার আশাবাদ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital