বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চার বড় প্রকল্পে এডিবির ১৪০ কোটি ডলার সহায়তা, সই হলো দ্বিপাক্ষিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ১৪০ কোটি মার্কিন ডলার (১.৪ বিলিয়ন) অর্থায়ন দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সহায়তা বাস্তবায়নে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এডিবি এবং ইআরডির মধ্যে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।”

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ও সফররত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “সোমবার (২৫ মে) এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এ সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে।”

 

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে ঈদের জামাতে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

 

অর্থমন্ত্রী বলেন, চলমান সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের সঙ্গে এ প্রকল্পগুলোর সামঞ্জস্য রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব ভবিষ্যতেও টেকসই অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই অর্থায়নের আওতায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলো হলো স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি যোগ করবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital