রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল-৭ থেকে নিচে পড়ে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাকে ফেলে হত্যা করা হয়েছে তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।
বুধবার (২৭ মে) বিকালের দিকে মার্কেটের ভেতরে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন :যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার
তেজগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ওই যুবক ওপর থেকে পরে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।