শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা ও ইউনুস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯ মোট ভিউ


‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের ‘সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব’ এর আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইউনুস মিয়া।

‎রোববার (২১ জুন) চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান ও মডারেটর সহযোগী অধ্যাপক মো: মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- হুমায়রা সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক- জিয়াউল হান্নান পিয়াস, অর্থ সম্পাদকঃ অয়ন হাবিবুল্লাহ আশিক, সাংগঠনিক সম্পাদক- নাহিয়ান আহমেদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক- রাফিউল রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক- তানজিনা আক্তার শ্রাবণী, দপ্তর সম্পাদক- মুহাম্মাদ জুবায়েদ শেখ, প্রচার ও মিডিয়া সম্পাদক- মোঃ সজিব আহামেদ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক- মোঃ আব্দুল লতিফ। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে ফারজানা আক্তার লুবনা, তিয়াস দেব নাথ, রাইসা ফাতেমা অবনী, মোসাঃ আনিকা নাওয়ার রিতু, মোঃ আলী হাসান, ইসরাত জাহান তৃষা, আফরিদা তাহসিন হৃদিতা, ফাইজা তাবাসসুম প্রাপ্তি মুশফিকা আফরিন তুলি।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া বলেন, “সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক। নতুন সদস্যদের দক্ষতা বিকাশ, সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার। সকলের সহযোগিতায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে যুক্তি, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা একসাথে বিকশিত হবে।”

‎নবনির্বাচিত সভাপতি মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, “সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, বিতর্কচর্চা তরুণদের মধ্যে নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজমুখী করতে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকর্ম ডিবেটিং ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital