বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন বয়স নেই। শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন। প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন। তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার মধ্য দিয়ে দূর হয়। রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু নতুন জ্ঞান অর্জিত হয়। আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না বরং নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে, অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না এবং তাদের মৌলিক কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

এসময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital