বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ মোট ভিউ

 

 

দুই ম্যাচের একটিতে ড্র, অপরটিতে জয়। তাই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট রয়েছে মরক্কোরও। তাই শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে নানা সমীকরণে মেলাতে হচ্ছে ব্রাজিলকে।

 

ব্রাজিলের কাছে হারের পর বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে হাইতির। এতে ব্রাজিল সি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। তবে গোল ব্যবধানে এগিয়ে ব্রাজিল। আর ৩ পয়েন্ট নিয়ে তালিকায় স্কটল্যান্ডের অবস্থান তৃতীয়।

 

এর মানে হলো, গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে ব্রাজিলকে গ্রুপপর্বের শেষ ম্যাচে মরক্কোর ফলাফলের সমান বা তার চেয়ে ভালো ফল করতে হবে এবং একই সঙ্গে তাদের গোল ব্যবধান মরক্কোর চেয়ে ভালো রাখতে হবে। উদাহরণস্বরূপ, মরক্কো হাইতিকে হারালে ব্রাজিলকে এমন ব্যবধানে জিততে হবে যাতে তাদের গোল ব্যবধান মরক্কোর চেয়ে ভালো থাকে।

 

মরক্কো হাইতির বিপক্ষে জয় বা ড্র করলেই শীর্ষ দুইয়ের মধ্যে থেকে নকআউট নিশ্চিত করবে। আর জিতলে গ্রুপের শীর্ষস্থানও দখল করতে পারে মরক্কো। আরেকটি সমীকরণ হচ্ছে ব্রাজিল পয়েন্ট হারালে অথবা মরক্কো ব্রাজিলের তুলনায় তাদের গোলের ব্যবধানে পূরণে সক্ষম হলেও গ্রুপে শীর্ষে থাকবে মরক্কো। আবার ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারায় তাহলে দ্বিতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারে মরক্কো।

আরও পড়ুন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

 

 

 

তবে ব্রাজিল ও মরক্কো পয়েন্ট এবং গোল ব্যবধান উভয় ক্ষেত্রেই সমান অবস্থানে থাকলে পরবর্তী টাইব্রেকার হবে মোট গোলসংখ্যা। আর স্কটল্যান্ডের জন্য সরাসরি পরবর্তী পর্বে যেতে জয়ের বিকল্প নেই। তারা যদি ব্রাজিলকে হারায় এবং মরক্কো হাইতির বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে।

 

শেষ ৩২-এ গ্রুপ সি-এর বিজয়ী মুখোমুখি হবে গ্রুপ এফ-এর রানার-আপের (নেদারল্যান্ডস, জাপান, সুইডেন বা তিউনিসিয়া)। অন্যদিকে গ্রুপ সি-এর রানার-আপ খেলবে গ্রুপ এফ-এর বিজয়ীর বিরুদ্ধে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital