রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

খামেনির শেষকৃত্যে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫ মোট ভিউ

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে পাঠানো এ আমন্ত্রণ মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকার আমন্ত্রণ গ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটি প্রতিবেদন অনুযায়ী, খামেনির শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতা ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। তেহরান ও কোমে ৫, ৬ ও ৭ জুলাই ধর্মীয় ও রাষ্ট্রীয় আয়োজনের পর ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষকৃত্যে অংশ নেবেন কি না। ফলে বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আগ্রহ ও জল্পনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্যসহ, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ ইসরায়েল-মার্কিন সামরিক হামলায় নিহত হন। ইসলামি শরিয়াহ অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের বিধান থাকলেও পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উত্তেজনার কারণে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা একাধিকবার পিছিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital