জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য কার্পেট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ভবনে এক সংবাদ সম্মেলন শেষে কার্পেটগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ জকসুর অন্যান্য প্রতিনিধিরা।
এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে জকসু সবসময় আন্তরিক। নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা এই কার্পেট প্রদান করেছি। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও জকসু এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মানবিক, শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে জকসু ইতিবাচক ভূমিকা পালন করবে।”
জকসু ভিপি জানান,আমাদের উপাচার্যের সাথে ধর্মমন্ত্রীর সম্পর্ক রয়েছে।তিনি আমাদের এখানে একটা বড় মসজিদ করতে চেয়োছিলেন।কিন্তু জায়গা সংকুলানের জন্য করা হয়নি।
এছাড়া জকসু নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের উন্নয়নে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
####