টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বৃষ্টিরে কারণে গতকাল শনিবারের অনুশীলন বাতিল হয় আলবেসিলেস্তদের।
ইতিমধ্যেই এমন কিছু নাম রয়েছে যাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। আটলান্টাই যাওয়ার আগে রবিবার শেষ অনুশীলন করবে মেসিবাহিনী।
তবে এই মুহূর্তে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। খুব সম্ভবত প্রতিটি লাইনে একটি করে পরিবর্তন আসবে, তবে সর্বোচ্চ তিনটি; এর চেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা কম।
প্রথমত. সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে কে খেলবেন? কেপ ভার্দে বিপক্ষে নকআউট পর্বে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজই শুরু সিদ্ধান্ত নিয়েছিল কোচিং স্টাফরা। তবে শেষ মুহূর্তে চোট জর্জরিত এই তারকার ফিটনেস ফিরে না পাওয়ায় লাউতারো মার্তিনেজ শুরু করেন।
দ্বিতীয় সমস্যাটা রয়েছে লেফট-ব্যাক পজিশন নিয়ে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফাকুন্দো মেদিনা। তাই তার থাকা প্রায় নিশ্চিত। কেপ ভার্দের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়াই মঙ্গলবারের আগে পুরোপুরি ফিট না হলে বিকল্প হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো দলে ফিরতে পারেন। যিনি নিয়মিতভাবে আর্জেন্টিনার প্রথম একাদশে খেলেছেন।
শেষটি হলো আক্রমণভাগে ধার বাড়াতে মিডফিল্ডে পরিবর্তন আনতে পারেন কোচ। মিডে চিরচেনা বৈচিত্র্য ফিরিয়ে আনতে আগেও কয়েকবার পরিবর্তন করেছে। তাতে তেমন কাজে আসেনি। এবার দেখা যাক সেই ধার ফিরে আসে কিনা; তাতে লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস গঞ্জালেস দলে অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। এতে থিয়াগো আলমাদা সম্ভবত প্রথম একাদশ থেকে বাদ পড়বেন।
যদি বোকা জুনিয়র্সের মিডফিল্ডারকে বেছে নেওয়া হয়। তবে তিনি মাঝমাঠের কেন্দ্রে তার স্বাভাবিক অবস্থানে খেলবেন। এতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি পুরো বিশ্বকাপে নিজের পরিচিত জায়গা ছেড়ে ভিন্ন পজিশনে খেলছেন। নিজের পছন্দের পজিশনে ফিরে যাবেন।
অন্যদিকে, যদি গঞ্জালেস প্রথম একাদশে জায়গা করে নেন, তবে ফর্মেশনে কোনো পরিবর্তন আসবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড় দলে থাকলে আক্রমণে বেশ ভিন্নতা চোখে পড়ে। যা আলমাদার চেয়ে অনেক বেশি প্রাণবন্ত দেখায় আক্রমণভাগে।
তবে এসবের বাইরেও স্কালোনি হয়তো অন্য কোনো নামও বেছে নিতে পারেন। যা বর্তমানে আলোচনায় নেই, অথবা কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারেন। তবে যেই পরিবর্তন আনুক না কেনো, তা এই কাঠামোতে উল্লেখযোগ্যভাবে কোনো ব্যাঘাত ঘটাবে না।
পুরোপুরি একাদশ নিয়ে বুঝতে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্তদের।
One thought on "মিসরের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারেন স্কালোনি"
Comments are closed.