সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, ডিসেম্বরে হল উদ্বোধনের আশ্বাস: জকসুর সংবাদ সম্মেলন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, নির্মাণাধীন দুটি ছাত্রহলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির বাকি অর্থ দ্রুত ছাড়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

রোববার (৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, সমাজসেবা সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদকসহ আরও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শুরু থেকেই দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে জকসু শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, ইউজিসির সঙ্গে একাধিকবার আলোচনা এবং জনমত গঠনে কাজ করে আসছে। তিনি জানান, প্রকল্পের ডিপিপি ইউজিসিতে পাঠানো হয়েছে এবং সংশোধনের পর পুনরায় জমা দেওয়া হলেও সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিষয়ে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

তিনি বলেন, “এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। আমরা আজ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিষয়ে তিনি আন্তরিক এবং ইতিবাচক অবস্থানে রয়েছেন।”

জকসুর পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। রিয়াজুল ইসলাম বলেন, “যদি এক মাসের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হয়, তাহলে ১৭ হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।”

নির্মাণাধীন দুটি ছাত্রহল প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করে ডিসেম্বরের মধ্যেই দুটি হলের নির্মাণকাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে। জকসু এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের তদারকি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বিশেষ বৃত্তির বিষয়ে জকসু জানায়, আন্দোলনের পরও এখন পর্যন্ত মাত্র ১০ কোটি টাকা ছাড় করা হয়েছে, যা প্রত্যাশার তুলনায় খুবই কম। জকসুর দাবি, প্রতিশ্রুত মোট ৫৬ কোটি টাকার মধ্যে বাকি ৪৬ কোটি টাকা দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। এ বিষয়ে প্রশাসন চলতি বাজেটে অর্থ বরাদ্দের আশ্বাস দিলেও নির্দিষ্ট পরিমাণ জানায়নি।

জকসু জানিয়েছে, প্রয়োজন হলে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে, তবে কোনো ধরনের গড়িমসি বা অনিয়ম দেখা দিলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের পথেও যাবে।

সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, তার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ, জুলাইভিত্তিক গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি, ‘৩৬ জুলাই’ র‌্যালি, আবৃত্তি, ক্যালিগ্রাফি ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও প্রতিযোগিতা, সেমিনার এবং জুলাই স্মরণে বিভিন্ন সৃজনশীল আয়োজন।

জকসুর নেতারা এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

####

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital