শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২০ মোট ভিউ

“সমাজের অসঙ্গতি সাহসিকতার সঙ্গে তুলে ধরার প্রত্যয়ে”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সিংড়া উপজেলা প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

 

আরও পড়ুন:

তফসিলের আগেই সরগরম সিংড়ার চামারী ইউনিয়ন

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা ইমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খানসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব ও জবাবদিহিতা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা ক্লাবের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital