বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় ২৪ মিলিয়ন রিঙ্গিতের অবৈধ ওষুধ জব্দ, দুই বাংলাদেশিসহ গ্রেফতার ৫

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ মোট ভিউ

মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক অভিযানে প্রায় ২৪ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের অবৈধ স্বাস্থ্য সুরক্ষা পণ্য ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ মালয়েশিয়ান এবং ২ বাংলাদেশিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) পেনাংয়ের সিম্পাং আম্পাত এলাকায় একটি কারখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পেনাং স্বাস্থ্য পরিচালক দাতুক ড. ফাজিলাহ শেখ আল্লাউদ্দিন।

 

গোপন সংবাদের ভিত্তিতে পেনাংয়ের ফার্মাসিউটিক্যাল এনফোর্সমেন্ট ডিভিশন মোট ১৯টি স্থানে একযোগে এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১৩টি স্থানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

 

অভিযানে ৮৮ হাজার ইউনিট অনিবন্ধিত স্বাস্থ্য পণ্য, ৫০০ প্যাকেটের বেশি কাঁচামাল (বিষাক্ত রাসায়নিক), ২৩ হাজার ইউনিট অর্ধ-প্রস্তুত পণ্য, ৩৬টি ভারী মেশিন (ক্যাপসুল ফিলিং এবং প্যাকেজিং মেশিন) এবং দুটি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

 

ড. ফাজিলাহ জানান, জব্দ পণ্যগুলো মূলত চীনা ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে বাজারজাত করা হচ্ছিল। প্রাথমিক পরীক্ষায় এগুলোতে স্টেরয়েড, প্যারাসিটামল এবং অ্যালোপুরিনল-এর মতো নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত উপাদানের উপস্থিতি পাওয়া গেছে, যা ১৯৫২ সালের বিষ আইন অনুযায়ী অপরাধ। এই ওষুধগুলো মূলত ব্যথানাশক এবং গেঁটে বাত নিরাময়ের নামে প্রতিটি মাত্র ২০ রিঙ্গিতে বিক্রি করা হতো।

 

আরও পড়ুন: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ‘গোপন অস্ত্র’ ব্যবহার: যেভাবে কাজ করেছে এই রহস্যময় প্রযুক্তি

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক মোহাড জাওয়াবি আবদুল্লাহ জানান, এই চক্রটি ২০২০ সাল থেকে সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা উৎপাদন, লেবেলিং, গুদামজাতকরণ এবং বিপণনের কাজ আলাদা আলাদা ১৯টি স্থানে ভাগ করে পরিচালনা করত।

 

৩৪ বছর বয়সি এক স্থানীয় যুবককে এই পুরো সিন্ডিকেটের ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবৈধ ওষুধগুলো মালয়েশিয়ার স্থানীয় বাজারের পাশাপাশি ভিয়েতনামেও রফতানি করা হতো এবং অনলাইনেও বিক্রি করা হতো।

 

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও কসমেটিকস রেগুলেশন ১৯৮৪ এবং বিষ আইন ১৯৫২-এর অধীনে মামলা করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২৫ হাজার রিঙ্গিত জরিমানা বা ৩ বছরের জেল। কোম্পানি পর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা এবং বিষ আইনের আওতায় সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা বা ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

শেয়ার করুন

One thought on "মালয়েশিয়ায় ২৪ মিলিয়ন রিঙ্গিতের অবৈধ ওষুধ জব্দ, দুই বাংলাদেশিসহ গ্রেফতার ৫"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital