বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয় : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৪ মোট ভিউ

Noপার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন এবং আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। উন্নয়ন বা সুযোগ-সুবিধা বণ্টনে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (০১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাউকে বাদ দিয়ে নয়, সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়েই এগোতে চায়।

মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সহযাত্রী হতে চাই। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

এছাড়াও তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ন্যায্য দাবি ও উন্নয়ন প্রস্তাব সরাসরি সরকার প্রধানের কাছে উপস্থাপন করবেন। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্নয়নে বৈষম্য সৃষ্টি হলে সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের প্রতি তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনগণের আস্থা অটুট রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নাজমা আশরাফী। এ সময় আরোও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

One thought on "পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয় : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital