বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

ইরানে হামলা ও খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১৪ মোট ভিউ

ইরানে ব্যাপক হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতৃবৃন্দ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের আক্রমণকে ‘অবৈধ আগ্রাসন’ বলে নিন্দাও জানিয়েছে দেশটি।

রোববার (১ মার্চ) কোরিয়ান ⁠সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের আক্রমণ ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

 

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ কার্যক্রমের কারণে এ ধরনের পরিণতি অনিবার্য ছিলেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এ ধরনের ‘আগ্রাসন যুদ্ধ’ যেকোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য।

 

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয় : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

শেয়ার করুন

One thought on "ইরানে হামলা ও খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital