বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ২% বেড়েছে স্বর্ণের বাজার মূল্য

তানিয়া শবনম, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৯ মোট ভিউ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২ মার্চ) টোকিও থেকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা স্বর্ণের মূল্যে প্রভাব ফেলেছে।

এশিয়ার লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,৩৮৪.৫২ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগে এটি ছিল ৫,২৭৬ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার সময়ে বিনিয়োগকারীরা কাগুজে মুদ্রার তুলনায় স্বর্ণকে নিরাপদ মনে করছেন।

যুদ্ধ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বর্ণ সবসময়ই বিনিয়োগকারীদের জন্য ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে কাজ করে। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় অনেকেই শেয়ার বাজার থেকে অর্থ তুলে স্বর্ণে বিনিয়োগ করছেন, যার ফলে চাহিদা বাড়ছে।

বিশ্ববাজারের দাম বাড়লে বাংলাদেশের বাজারেও তার প্রভাব পড়ে। দেশি বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম সাধারণত আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়, তাই স্থানীয় বাজারেও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital