সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ইরানে সহিংস বিক্ষোভের পেছনে কলকাঠি নেড়েছে কোন দু’জন, জানাল বিপ্লবী গার্ড বাহিনী

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ মোট ভিউ

ইরানে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পেছনে কলকাঠি নেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এমনটি দাবি করেছেন। খবর প্রেস টিভির।

 

বুধবার (১৪ জানুয়ারি) আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই দুই দেশ বা তাদের মিত্রদের হিসাবে কোনো ভুল হলে আইআরজিসির পক্ষ থেকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

 

এদিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে তাদের কাছে শান্তি-শৃঙ্খলা লঙ্ঘন, সন্দেহজনক কর্মকাণ্ড ও সম্ভাব্য সন্ত্রাসী হুমকি সংক্রান্ত প্রায় চার লাখ অভিযোগ এসেছে। এসব অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

 

আরও পড়ুন: বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা কেন স্থগিত করছে যুক্তরাষ্ট্র?

 

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ ইরানের একটি শহরে দাঙ্গাকারীদের পাশাপাশি আর্থিক, অস্ত্র ও গোয়েন্দা সহায়তাকারীদের আগাম শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দাঙ্গায় সহায়তাকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নয়টি প্রদেশে রাস্তায় সংঘর্ষ উসকে দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়ার উদ্দেশ্যে গঠিত প্রতিবিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোকে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত এলাকায় দুটি সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে পরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’ চালানোর আগেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি দলের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৩১ জনকে শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ক্রমেই শান্ত হচ্ছে ইরান: কমেছে দাঙ্গা-সহিংসতা, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

 

আইআরজিসির গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানায়, জনগণের অংশগ্রহণ ও প্রতিরোধমূলক প্রচেষ্টায় শত্রুদের মূল লক্ষ্য ব্যর্থতায় পর্যবসিত হলেও তারা বিভিন্নভাবে ইরানের ক্ষতি করার চেষ্টা করবে। যেমন আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে ঐকমত্য তৈরির চেষ্টা, সামরিক ও নিরাপত্তা ব্যয় চাপিয়ে দেওয়া এবং অবশিষ্ট সন্ত্রাসীদের জন্য আর্থিক ও গোয়েন্দা সহায়তা অব্যাহত রাখা। তাই এ বিষয়ে ইরানি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে আইআরজিসি।

শেয়ার করুন

2 thoughts on "ইরানে সহিংস বিক্ষোভের পেছনে কলকাঠি নেড়েছে কোন দু’জন, জানাল বিপ্লবী গার্ড বাহিনী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital