বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

আটকে পড়া যাত্রীদের খোঁজ নিতে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ মোট ভিউ

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা সৃষ্টি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে করে হাজারো যাত্রী সেখানে আটকা পড়েন। এ অবস্থায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।

 

মন্ত্রী বিমানবন্দরে গিয়ে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি জানান, যাত্রীদের কোনো দুশ্চিন্তা না হয়, সে জন্য সেখানে গিয়ে তাদের অবস্থা খতিয়ে দেখেছেন। মন্ত্রী নিশ্চিত করেছেন যে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রীদের লাগেজ ফেরত পাওয়া বা অন্যান্য অসুবিধা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সব নির্দেশনা দেয়া হয়েছে।

 

মন্ত্রী আরও বলেন, যাত্রীদের যাতে কোনো ধরনের দুর্ভোগ বা ভোগান্তি না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা বিমানবন্দর ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করছি।

 

আরও পড়ুন: জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে জুনাইদ – রাফি

 

এর আগে আজ বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এই গন্তব্যের যাত্রীদের আগাম যোগাযোগ না করে সরাসরি বিমানবন্দরে না যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সতর্ক করেছেন।

 

অন্যদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ- বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ওই রুটের নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটগুলো বাতিল, বিলম্বিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

উদ্ভূত পরিস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য আগেভাগেই এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে জানাতে হবে। এছাড়া বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কর্মীদের উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও পরামর্শ দিয়েছে যে, উল্লিখিত রুটে ভ্রমণের পরিকল্পনা থাকা যাত্রীরা জরুরি ভিত্তিতে তাদের এয়ারলাইন বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেবেন। পাশাপাশি পুনর্নির্ধারিত ফ্লাইট সম্পর্কেও স্পষ্ট ও সমন্বিত তথ্য দেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital