বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচি দেবে : এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানে যুদ্ধ বন্ধ না করলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

 

রোববার (১লা মার্চ) বায়তুল মোকাররম মসজীদ প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে  জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এটিএম আজহার বলেন, ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরো যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

 

তিনি আরোও বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাঁবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত।

 

এছাড়াও তিনি বলেন , এ যুদ্ধ বন্ধ বা হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারো আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন।

 

আমরা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ডের ঘটানো শুরু করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। তাদের বলতে চাই, জামায়াত কাউকে ভয় পায় না। তারা সাহসের সঙ্গে ভয় মোকাবিলা করতে পারে।

 

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital