বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার ওমানের বন্দরে ড্রোন হামলা

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৬ মোট ভিউ

ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।
 
আল জাজিরা বলছে, একটি ড্রোন কর্মীদের বাসস্থানে আঘাত করেছে, আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
এর আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে হামলার কথা জানিয়েছে ইরান। তবে আজ ওমানে কারা হামলা চালিয়ে এখনও জানা যায়নি।
 
 
আল জাজিরা জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
 
আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আন্তর্জাতিক যান চলাচলের জন্যবিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

শেয়ার করুন

One thought on "এবার ওমানের বন্দরে ড্রোন হামলা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital