বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

যশোরের সেই শিশু আন নাসরকে প্রধানমন্ত্রীর উপহার

সাজু আহমেদ,যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

যশোরে প্রধানমন্ত্রীর সফরের সময় ফুল হাতে দাঁড়িয়ে থাকা সাত মাসের শিশু আন নাসরকে দেখে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই শুভেচ্ছার প্রতিদান হিসেবে কয়েকদিন পরই শিশুটির পরিবারের কাছে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেওয়া হয়। এতে আবেগে ভেসে যান শিশুটির বাবা-মা।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রীটি শিশুটির পরিবারের হাতে তুলে দেন। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগে ভেসে যান আন নাসরের বাবা-মা। সাধারণ এক পরিবারের জন্য এমন সম্মান যেন স্বপ্নের মতোই।

ঘটনার শুরু গত সোমবার (২৭ এপ্রিল)। দিনব্যাপী সফরে যশোরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে রাস্তার পাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন আন নাসরের মা আফরোজ খানম নিলিমা। কোলে তার ছোট্ট সন্তান, হাতে একটি ফুল শুধু এক নজর দেখার আশায়।

হঠাৎ করেই সেই দৃশ্য নজরে পড়ে প্রধানমন্ত্রীর। গাড়ি থামিয়ে তিনি নেমে আসেন। এগিয়ে গিয়ে শিশু আন নাসরের কাছে দাঁড়ান, কথা বলেন, ছবি তোলেন। কয়েক মুহূর্তের সেই মানবিক দৃশ্য তখন উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

কিন্তু গল্পটি সেখানেই থেমে থাকেনি। সফর শেষে ঢাকায় ফিরে গিয়েও সেই ছোট্ট শিশুটির কথা ভুলে যাননি প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় পৌঁছে যায় এই উপহার, যা শুধু কিছু সামগ্রী নয় বরং একটি পরিবারের জন্য এক গভীর আবেগের স্মারক।

শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার সন্তানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাওয়া আমাদের জন্য অন্যরকম সম্মান। আমি কখনো ভাবিনি, আমার সন্তানকে দেখে তিনি বাস থেকে নেমে আসবেন।

শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পুও আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, আমরা শুধু তাকে একবার দেখার স্বপ্ন দেখেছিলাম। আমার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিল সেই আশায়। কিন্তু আজ যে উপহার এলো, এটা যেন আরেকটা স্বপ্নের মতো। আমার জীবনের বড় একটি প্রাপ্তি হয়ে থাকবে এই ঘটনা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital