বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও গুলিসহ যুবক আটক

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৮ মোট ভিউ


​নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ মো. পলাশ হোসেন আকাশ (৩২) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১১। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
​আটককৃত পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া (শিবু মার্কেট) এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
​র‍্যাব জানায়, শনিবার রাতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল ফতুল্লা এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, সস্তাপুর এলাকায় এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রয় বা নিরাপদ স্থানে রাখার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
​র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছিল। এসব অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার ও আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital