বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩২ মোট ভিউ

 

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের স্বীকৃত শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার কিংবা ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার সম্পন্ন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ১২ মে সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ২২ জুন বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা, যা মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

 

 

 

 

 

এদিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ রা আগস্ট। আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ডুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ডুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

শেয়ার করুন

One thought on "ডুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital