বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টসহ গ্রেফতার ছয়

নারায়ণগঞ্জ সংবাদাতা
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭২ মোট ভিউ

 


​নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় র‍্যাব-১১ পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই মূল এজেন্টসহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে ।

মঙ্গলবার (১২ মে) সদর থানাধীন রাসেল পার্ক ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় মো. ছোয়াদ (২৬) ও মো. রবিন বেপারী (২৪) নামে অনলাইন জুয়ার এজেন্ট এবং হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), মো. মৃদুল (১৯) এবং মো. অহিদুল ইসলাম ইমন (২৮) নামে চার জনকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল এই চক্রটি। এমন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল রাসেল পার্ক এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেফতার করে চক্রের সদস্যদের।

 

আরও পড়ুন :ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: জামাতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

 

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়ার মতো সাইবার অপরাধের মাধ্যমে যারা সাধারণ মানুষকে নিঃস্ব করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

One thought on "নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টসহ গ্রেফতার ছয়"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital