শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

চার মাস সিন্ডিকেট সভা বন্ধ থাকায় থমকে আছে জাবির প্রশাসনিক কার্যক্রম

জাবি সংবাদদাতা
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় চার মাস ধরে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

সর্বশেষ গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সভার তারিখ নির্ধারণ হয়নি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী নীতিনির্ধারণী সংস্থা হওয়ায় নিয়মিত সভা না হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত আটকে আছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, আর্থিক অনুমোদনসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়মিত সিন্ডিকেট সভা না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে জট তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এবং চলমান প্রশাসনিক প্রক্রিয়াগুলো বিলম্বিত হচ্ছে।

 

 

আরও পড়ুন :নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্টসহ গ্রেফতার ছয়

 

বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, সম্পদ ও তহবিল নিয়ন্ত্রণ, প্রশাসনিক নীতিমালা প্রণয়ন এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ফলে দীর্ঘদিন সভা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, “গত জানুয়ারিতে সর্বশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল। সাধারণত প্রতি মাসে একটি সভা হওয়ার কথা। তবে প্রয়োজন অনুযায়ী একাধিক সভাও হতে পারে। পরবর্তী সভার সম্ভাব্য তারিখ এখনো নির্ধারণ হয়নি।”

নিয়মিত সিন্ডিকেট সভা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত সিন্ডিকেট সভার মাধ্যমে নেওয়া হয়। বিভিন্ন বিচারিক ও প্রশাসনিক বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে আছে। দ্রুত সিন্ডিকেট সভা আয়োজন করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি

শেয়ার করুন

One thought on "চার মাস সিন্ডিকেট সভা বন্ধ থাকায় থমকে আছে জাবির প্রশাসনিক কার্যক্রম"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital