বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

সিংড়ায় ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে চান নবনিযুক্ত এসিল্যান্ড নিশাত আনজুম

নাটোর(সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম। গত ২৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন, তাঁর এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে,এই দিকে তিনি যোগদান করেই ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে জিরো টলার ঘোষণা করেন!

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন,ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থ দ ণ্ড দিয়েছে !

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই নিশাত আনজুম সিংড়ার ভূমি প্রশাসন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ তিন ফসলি জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে দুজনকে আর্থিক জরিমানা করা হয়:​মোঃ রনি (ছোট চৌগ্রাম এলাকা): ৫০,০০০ টাকা ​মোছাঃ রত্না পারভীন (পুকুরপাড়া এলাকা): ৫০,০০০ টাকা।

​ভ্রাম্যমাণ আদালত দিয়েছেন। বিশেষ করে ভূমি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। অনিয়ম ও হয়রানি বন্ধ করে দ্রুততম সময়ে সেবা প্রদানই তাঁর মূল লক্ষ্য বলে জানা গেছে।

 

আরও পড়ুন :রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি; প্যানিক অ্যাটাকে একজন হাসপাতালে

নবনিযুক্ত এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। তাঁর মেধা ও সততার মাধ্যমে সিংড়ার ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও জটিলতা নিরসন হবে বলে প্রত্যাশা করছেন উপজেলার সচেতন নাগরিকেরা।

​সিংড়া উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে ভূমি অফিসের চিরচেনা ভোগান্তি অনেকটাই কমে আসবে। বিশেষ করে নামজারি (মিউটেশন) ও খতিয়ান সংক্রান্ত সেবা পেতে যাতে সাধারণ মানুষকে ঘুরতে না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​সিংড়ার ভূমি প্রশাসনকে স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধী মহল।

​সিংড়া উপজেলার সর্বস্তরের মানুষ নিশাত আনজুমের সফল কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন। জনস্বার্থে নেওয়া তাঁর প্রতিটি ইতিবাচক পদক্ষেপে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital