বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান 

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ মোট ভিউ

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে তৈরী সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান সরকার শুভ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

 

শুক্রবার (২২ মে) উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় এবং ১৫ দিনের মাঝে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

 

এছাড়া কমিটিতে সিনিয়রব সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল কাদের।

 

 

 

আরও পড়ুন : ভাংগুড়ায় সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

 

কমিটির সভাপতি শিপন সরকার বলেন, ‘গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এ জেলা কল্যাণের দায়িত্ব পেয়েছি। সকলকে নিয়ে সম্মিলিত ভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এ সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা করবো’

 

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘ ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্যে নিয়ে তৈরী হয়েছে সে উদ্দেশ্য পূরণের যথাযথ চেষ্টা করবো। আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন সকলের সহোযোগিতায় জেলার ভাইবোনদের জন্য কল্যাণমূলক কাজ করবো ইনশাআল্লাহ’

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital