বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

বিদ্যুৎ সংকট নিরসনে এমপির হস্তক্ষেপ চেয়ে সিংড়াবাসীর খোলা চিঠি

নাটোর (সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

নাটোরের সিংড়া উপজেলার বিদ্যুৎ সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে খোলা চিঠি দিয়েছেন সাংবাদিক ও সমাজকর্মী এসএম রাজু আহমেদ। তিনি সিংড়াবাসীর পক্ষ থেকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের কারণে উপজেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তার দাবি, পৌর এলাকা ও শহরে প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা এবং কোনো কোনো দিন ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও খারাপ বলে তিনি উল্লেখ করেন।

খোলা চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সংকটের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং চলনবিল অঞ্চলের শস্য উৎপাদন ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

এসএম রাজু আহমেদ স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর প্রতি আহ্বান জানিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের অনুরোধ জানান।

এ ছাড়া তিনি যুবসমাজকে রক্ষায় মাদক, অনলাইন জুয়া এবং বিদেশে পাঠানোর নামে প্রতারণার সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

তবে চিঠিতে উল্লেখিত লোডশেডিংয়ের সময়কালসহ বিভিন্ন তথ্য লেখকের দাবি; এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital